গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ নীতি (Privacy Policy)

১. সংগৃহীত তথ্যাদি

ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় শতবর্ষ উৎযাপন-২০২৬ উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূর্ণ নাম, মোবাইল নম্বর, এসএসসি/স্কুল ত্যাগের বছর, বর্তমান ঠিকানা, রক্তের গ্রুপ এবং পেমেন্ট ট্রানজেকশন তথ্য সংগ্রহ করা হয়।

২. তথ্যের ব্যবহার

সংগৃহীত তথ্যসমূহ কেবলমাত্র শতবর্ষ উৎযাপনের কেন্দ্রীয় স্মারক প্রকাশনা, ব্যাচভিত্তিক যোগাযোগ, অংশগ্রহণকারী তালিকা প্রণয়ন এবং অ্যাকাউন্টিং রেকর্ডের জন্য ব্যবহৃত হবে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রয় বা হস্তান্তর করা হবে না।

৩. তথ্যের নিরাপত্তা ও পাসওয়ার্ড

সিস্টেমে সংরক্ষিত পাসওয়ার্ডসমূহ নিরাপদ হ্যাশিং অ্যালগরিদমের মাধ্যমে সংরক্ষিত হয়। কোনো অবস্থাতেই প্লেইন টেক্সট হিসেবে পাসওয়ার্ড সংরক্ষিত থাকে না। প্রথম লগইনের পর পাসওয়ার্ড পরিবর্তন করা বাধ্যতামূলক।

৪. পেমেন্ট ও অডিট তথ্য

অনুমোদিত পেমেন্টসমূহ একটি অপরিবর্তনযোগ্য (Immutable) আর্থিক লেজারে সংরক্ষিত থাকে এবং প্রতিটি অনুমোদনের বিপরীতে অনুমোদনকারী কর্মকর্তার পরিচয় সংরক্ষিত থাকে।